দৌলতপুরে ভূরকা বাঁধে বিএনপির পথসভা ও লিফলেট বিতরণ
সাইদুর রহমান দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৪নং মরিচা ইউপির ভুরকা পাড়া বাঁধে স্থানীয় বি,এনপি আয়োজিত এক পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেল ৪ টাই পথসভায় স্থানীয় বি,এনপি নেতা ও সাবেক চেয়ারম্যান মাহাবুল মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন আগামী জাতীয় নির্বাচনে কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের মনোনয়ন প্রত্যাশি দৌলতপুর উপজেলা বি,এনপির সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বি,এনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বিল্লাল হোসেন, অধ্যাপক মাহাবুব লস্কর, মিন্টু লস্কর, সাবেক ভিপি আবুল হোসেন, দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুদু্জ্জামান রুবেল, জিয়াউর রহমান, ইউনিয়ন বি,এনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সহ-সভাপতি হাবিবুর রহমান মেম্বর, আলহাজ্ব আতর আলী ফরাজি, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল হামিদ,সহ, আব্দুল লতিফ, সাইফুল ইসলাম, রেজাউল, সহ সহযোগী সংগঠনের নেতৃীবৃন্দ। প্রধান অতিথি রেজা আহমেদ বাচ্চু বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা ঘোষণা করেছেন, তাতে দেশের উন্নয়নে চরম ভুমিকা রাখবে। তাই বি,এনপির নেতা কর্মীরা বসে না থেকে জনগনের কাছে ধানের শীষে ভোট চাইবেন। যেন আমরা আসন টি বিপুল ভোটে জয়লাভ করে তারেক রহমানকে এ আসনটি উপহার দিতে পারি।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































